কানাডার স্কারবোরোতে বিসিসিবি ওমেনের পক্ষে আয়োজিত হয় পহেলা বৈশাখ মিলন মেলা। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানিজা রেজা। সহযোগিতায় ছিলেন আফসানা জেরিন , নাসিরা সিদ্দিক এবং সুরভী সাহা রায়।
বিসিসিবি ওমেনের সুন্দর এই আয়োজনে মূল ধারার সহযোগিতায় ছিলেন কো-ফাউন্ডার রিমন মাহমুদ এবং সায়মা হাসান।
এই বৈশাখী মিলন মেলা অনুষ্ঠিত হয় স্কারবোরোর বাংলাদেশী অধ্যুষিত এলাকা ডানফোর্থের খাজনা কুইন রেস্টুরেন্টে। খাজনা কুইনের সত্ত্বাধিকারী মিমি শারমিন পহেলা বৈশাখের আমেজে রেখেছিলেন রকমারি বাঙালি খাবারের সমাহার।
এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আসমা সুমির আবৃতি , ফারজি রিমি , সায়েদা ফাহমি চৌধুরী এবং সুইটি মাহমুদের মিষ্টি কণ্ঠের গান , ফাহমিদা মতিনের মেহেন্দি রাঙানো। এছাড়াও কিছু মজার টপিক নিয়ে কথা বলা সাথে রাফলে ড্র।
এভাবে হাসি আনন্দ বিসিসিবি ওমেন প্লাটফর্মের নারীদের পরিচিতি হয় একে ওপরের সাথে। অ্যাডমিন হিসেবে তানিজা রেজা সকল অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ দিয়েছেন।
