শর্ট বলেই শেষ, মাহমুদুল ফিরলেন ৩৩ রানে

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৮ পিএম

শর্ট বলের বিপক্ষে কিছুক্ষণ ধরেই অস্বস্তিতে ভুগছিলেন মাহমুদুল হাসান জয়। জিম্বাবুয়েও বুঝে গিয়েছিল তার এই দুর্বলতা। অবশেষে মুজারাবানির শর্ট বলেই ফাঁদে পড়লেন তিনি। 

বলটা উঠেছিল শরীর বরাবর, খেলতে গিয়ে গ্লাভসে লেগে প্রথম স্লিপে থাকা ক্রেইগ আরভিনের হাতে জমা পড়ল। ৬৫ বল খেলে ৩৩ রান করে ফিরলেন জয়। 

বাংলাদেশ ৭৬ রানে দুই উইকেট হারিয়ে চাপে। ক্রিজে ২২ রানে অপরাজিত মুমিনুল ও ৩ রানে ব্যাট করছেন অধিনায়ক শান্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত