শিবালয় উপজেলার উথলী বাজারে কালোবাজারে বিক্রি করা টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) উথলী বাজারে বিক্রি করা টিসিবির পণ্য উদ্ধার করে উপস্থিত জনতার মাঝে বিক্রি করা হয়। কালোবাজারে বিক্রি করা টিসিবির তেল ও চিনি স্থানীয় নাজিমের দোকান থেকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, অত্র উপজেলার উথলী ইউনিয়নের ডিলার দাস রাইস মিল মালিক উৎপল দাস টিসিবির পণ্য কার্ডধারীদের না দিয়ে কালোবাজারে বিক্রি করে। স্থানীয় ইউপি মেম্বার মনোয়ারা বেগম স্থানীয় লোকজন সহোযোগিতায় অনুসন্ধান চালিয়ে উথলী গার্লস স্কুলের পশ্চিমে জনৈক নাজিমের মুদি দোকান থেকে মঙ্গলবার ১৭ বোতল (৩৪ লিটার) সয়াবিন তেল ও ১৭ কেজি চিনি উদ্ধার করে। পরে উথলী বাজারে উপস্থিত জনতার মাঝে বিক্র করা হয়।
মুদি দোকানি নাজিম জানান, স্থানীয় টিসিবির ডিলার উৎপল দাশের কাছ থেকে তিনি চিনি ও তেল কিনেছেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা এসে তার দোকান থেকে এসব পণ্য উদ্ধার করে। পরে তা জনসাধারণের মাঝে বিক্রি করে দিয়েছে।
অভিযুক্ত ডিলার ব্যবসায়ী উৎপল দাসের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় ৭-৮-৯ নং ওয়ার্ল্ডের মেম্বার মনোয়ারা বেগম জানান, মুদি ব্যবসায়ী নাজিম টিসিবির ডিলারের কাছ থেকে ৫০ কেজি চিনি ও ২০ বোতল (৪০ কেজি) তেল কিনে বলে স্বীকার করে। কিন্তু তা থেকে ১৭ কেজি চিনি ও ১৭ বোতল তেল উদ্ধার করা হয়। বাকি গুলো বিক্রি করে ফেলেছে।
উথলী ইউনিয়ন পরিষদ প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জানান, টিসিটির পণ্য ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ করা হয়। যদি কোনো অনিয়ম হয়ে থাকে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইউএনও স্যারকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন দেশ রূপান্তরকে জানান, বিষয়টি শুনেছি। সানি মেম্বার ও জনতা উদ্ধার করে পাবলিকের মাঝে বিক্রি করেছে। ফুড অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। খোঁজ নিয়ে সংশ্লিষ্ট ডিলারসহ দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারে নিখোঁজ ৬ জন ইন্দোনেশিয়া যাননি, পাহাড় থেকে উদ্ধার
১ লাখ ৭৭ হাজারে সোনার ভরি, দেশের ইতিহাসে সর্বোচ্চ