চকরিয়ায় হাতির আক্রমণে নারী শ্রমিক নিহত

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ পিএম

চকরিয়া-লামা সীমান্ত এলাকার পাহাড়ে বন্যহাতির আক্রমণে ঝর্ণা আক্তার (৩২) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ইয়াংছার খিলকাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ঝর্ণা আক্তার কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘুনিয়া এলাকার সাবের আহম্মদের স্ত্রী। 

স্থানীয় ইউপি সদস্য মো.জমির উদ্দিন বলেন, ঝর্ণা আক্তার ইয়াংছা এলাকায় একটা ফলের বাগানে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে দলছুট এক বন্য হাতির সামনে পড়ে যায় তিনি। ওইসময় বন্যহাতি তাকে শুঁড় দিয়ে আছাড় দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। বন বিভাগের লোকজন স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করেছেন। লাশ দাফনের ব্যবস্থা চলছে।

বন বিভাগের ফাঁসিয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, ঘটনাস্থলটি বান্দরবানের লামা উপজেলার আওতাভুক্ত। বিষয়টি লামা বন বিভাগের কর্মকর্তারা দেখভাল করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত