মাদারীপুরের শিবচরে জঙ্গলের পাশ থেকে কামরুল হাসান (২৩) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে শিবচর প্রেম ব্রিজ সংলগ্ন এলাকার একটি জঙ্গলের পাশে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল হাসান পার্শ্ববর্তী শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের দাদন চোকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিবচরের কাদিরপুর ইউনিয়নের প্রেম ব্রিজ সংলগ্ন এলাকায় একটি জঙ্গলের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. রতন শেখ বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে গুরুত্ব সহকারে কাজ চলছে।
ভারতের সঙ্গে স্থল-আকাশ সীমান্ত বন্ধের ঘোষণা দিল পাকিস্তান