ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে বেসরকারি আইসিইউতে রোগী ভাগিয়ে নেওয়া এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দালালচক্রের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের শাহাদাত হোসেনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
সরকারি চাল আত্মসাৎ, বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড
বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সহায়তার আশ্বাস কাতারের