কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়েছে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। হঠাৎ ধমকা হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুটি। একের পর এক ধান ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঝড়ের সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলা জুড়ে হঠাৎ ধমকা হাওয়া বয়ে যাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ খুটি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে কতটুকু ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুটি ও তার ছিড়ে যাওয়ার ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
অপরদিকে, ঝড়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ষষ্ঠ তালার জানালার গ্লাস ভেঙে তছনছ হয়ে যায় রোগীর ওয়ার্ড। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাদের স্বজনরা।
সদরের পাঁচগাছী ইউনিয়নের কৃষক সামছুল আলম জানান, ‘কাল বৈশাখী ঝড়ে আমাদের এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জমিতে পড়ে গেছে ধান। বিদ্যুৎ না থাকায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।’
সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ‘শনিবার রাতে হঠাৎ ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত হওয়ায় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।’
বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প
সিন্ধুর পানি ছেড়ে দিলো ভারত, বন্যার কবলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর