মেসির বিশ্বকাপ খেলা নিয়ে মুখ খুললেন এএফএ সভাপতি

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১১:৫৯ এএম

আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি আগামী ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা- সেটা এখন বড় একটা প্রশ্ন। গণমাধ্যমের সামনে এলেই মেসিকে এই প্রশ্ন শুনতে হয়। তবে এই সিদ্ধান্তের জন্য আরও সময় নিতে চান বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াও তাকে নিয়ে বেশ আশাবাদী।

মেসির বক্তব্য অনুযায়ী, বিশ্বকাপের আগে তিনি যদি সবদিক দিয়ে ফিট থাকেন, তাহলে হয়তো খেলবেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও বিষয়টি মেসির ওপরেই ছেড়ে দিয়েছেন। এবার টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ক্লাদিও তাপিয়া বলেছেন, ‘আশা করি, সে বিশ্বকাপে খেলবে। আমরা সবাই এটা চাই। সে এটার যোগ্য। ব্যাপারটা তার ওপর নির্ভর করছে, তার ইচ্ছা ও সে কেমন করছে, তার ওপর।’ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

আগামী জুনে ৩৮ বছরে পা রাখবেন মেসি। বিশ্বকাপের সময় বয়স হবে ৩৯ বছর। তার বিশ্বকাপ খেলা নিয়ে চারদিকে যে প্রত্যাশার পারদ চড়ানো হচ্ছে, সেটার সঙ্গে একমত নন তাপিয়া। তার মতে, মেসি নিজের মতো থাকুক, খেলাটি উপভোগ করুক। তাপিয়ার ভাষায়, ‘মেসি এখনো নিজের সেরা সময় কাটাচ্ছে। তাকে তার মতো থাকতে দিতে হবে, উপভোগ করতে দিতে হবে। বিশ্বের সেরা খেলোয়াড়কে আমরা নিজেদের জাতীয় দলে খেলতে দেখছি, এটাই তো যথেষ্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত