টানা দুই ওভারে উইকেট পেলেন নাঈম হাসান। ক্রেইগ আরভাইনের পর ফিরে গেলেন জিম্বাবুয়ের আরেক বাঁহাতি ব্যাটসম্যান শন উইলিয়ামস।
অফ স্পিনারের লেগ স্টাম্পের বাইরের বলে প্যাডেল সুইপ করেন উইলিয়ামস। বল চলে যাচ্ছিল ফাইন লেগ ফিল্ডারের মাথার উপর দিয়ে। ঠিক সময়ে লাফ দিয়ে মাথার উপর থেকে বল হাতে জমিয়ে ফেরেন তানজিম সাকিব। একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়েন ব্যাটসম্যান।
১৬৬ বলে সাত চার ও এক ছক্কায় ৬৭ রান করেন উইলিয়ামস। ৭০ ওভারে জিম্বাবুয়ের রান তখন ৪ উইকেটে ১৭৮।
এর আগে একের পর এক ডট খেলিয়ে চাপ বাড়াতে থাকে বাংলাদেশ। সেই চাপ সরাতে গিয়েই ফিরে যান ক্রেইগ আরভিন।
নাঈম হাসানের অফ স্টাম্পের বাইরের বলে স্কয়ার কাট করতে চেয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক। একটু নিচু হওয়া বলের লাইনে পুরোপুরি যেতে পারেননি তিনি। ব্যাটের নিচের কানায় লেগে জমা পড়ে জাকের আলির গ্লাভসে। ৩১ বলে এক চারে ৫ রান করেন আরভিন।
চট্টগ্রামে দুই সাকিব: এক অভিষেকে অপেক্ষা অন্যটিতে উল্লাস