মুন্সীগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার (২৮ এপ্রিল) ভোরে জেলার শ্রীনগর উপজেলার বাঘরা গ্রামের ডা. মোখলেছের বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। 

দুপুরে র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে বাঘরা গ্রামের পরিত্যক্ত দোতালা টিনের ঘরে অভিযান চালায় র‌্যাবের আভিযানিক টিম। এসময় ওই ঘরের দোতালার একটি কক্ষ থেকে পিস্তল, ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার করতে সক্ষম হন। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত