নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে চান্দগাঁও থানা এলাকার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শাকিল (২৬), মো. মোরশেদ আলম (২৭), হারাধন দে (৫৫), মো. জুয়েল (৩০) ও মো. সালা উদ্দিন (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গ্যারেজে অভিযান চালানো হয়। পাশাপাশি গ্যারেজের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে পুলিশ। প্রতিবাদে কাপ্তাই রাস্তার মাথা থেকে মিছিল নিয়ে বাহির সিগন্যাল এলাকার সড়ক অবরোধ করে রিকশাচালকরা। এসময় পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষ বাঁধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। এ ঘটনায় মামলা দায়ের করে পুলিশ।
এদিকে চান্দগাঁও থানা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় মো. হাসমত আলী (৪৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮৫ হাজার দর্শকের সামনে মেসির মতো 'মাস্তানি' মাস্তানতুয়োনোর
নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ উল্লেখ করে হাসনাতের পোস্ট