বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে রিভিউ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকার দুই বাসিন্দা। নোটিশে মো. ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ এবং শপথ পড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) এ নোটিশ পাঠানো হলেও বিষয়টি জানা যায় আজ সোমবার (২৮ এপ্রিল)। যদিও নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট (সংশোধনী বিজ্ঞপ্তি) প্রকাশ করেছে।
নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন দুই বাসিন্দার আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি বলেন, দুই নাগরিকের পক্ষে গতকাল রবিবার এ নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল রাতেই নোটিশ জারি করে নির্বাচন কমিশন। এখন পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে সেটি নোটিশদাতাদের সঙ্গে আলাপ করে পরে জানানো হবে।
গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।
এরপর রবিবার ঢাকার কাকরাইলের বাসিন্দা মো. রফিকুল ইসলাম ও মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম, মো. ইশরাক হোসেন বরাবর নোটিশ পাঠান।
নারায়ণগঞ্জে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আইনজীবীদের চড়-থাপ্পড়
শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে কুয়েট শিক্ষার্থীদের খোলা চিঠি