মোহামেডান পারলো না, প্রিমিয়ার লিগে আবাহনীই চ্যাম্পিয়ন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে বড় বাজেট আর বড় স্বপ্ন নিয়েই দল গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটি শেষ হাসি হাসতে পারল না। সুপার লিগের শেষ দিনে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের কাছে ৬ উইকেটে হেরে হাতছাড়া করল শিরোপা।

ফলে হান্নান সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বে হ্যাটট্রিক শিরোপা জয়ের উৎসবে মেতে উঠেছে আকাশী-নীলরা। ডিপিএলের লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এ নিয়ে সপ্তমবারের মতো শিরোপা ঘরে তুলল তারা। সবমিলিয়ে আবাহনীর এটি ২৪তম প্রিমিয়ার লিগ ট্রফি।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে ২৪০ রানের সংগ্রহ গড়ে মোহামেডান। ওপেনিং জুটিতে আসে ৫০ রান, তবে ইনিংস লম্বা করতে পারেননি তৌফিক খান (১৬)। মৃত্যুঞ্জয় চৌধুরীর আঘাতে ছন্দপতন হয় মোহামেডানের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। অধিনায়ক রনি তালুকদার ৪৫ রানে ফিরলে চাপে পড়ে যায় মোহামেডান।

কিন্তু ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম ৯০ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। দুজনই তুলে নেন অর্ধশতক। তবে দুজনকেই ফিরিয়ে দেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক। শেষ দিকে সাইফউদ্দিন ও সঙ্গীরা তেমন কিছু করতে না পারায় সাত উইকেটে ২৪০ রানেই থেমে যায় মোহামেডানের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই শাহরিয়ার কমলের উইকেট হারায় আবাহনী। তবে এরপর পারভেজ হোসেন ঈমন ও জিশান আলম ধীরে ধীরে দলকে এগিয়ে নেন। ইমন ২৮ রানে আউট হলেও জিশান তুলে নেন ফিফটি। ৫৫ রান করে নাসুম আহমেদের শিকার হন তিনি।

তবে চাপের মুখে অভিজ্ঞতার ছাপ রাখেন মিঠুন ও অধিনায়ক মোসাদ্দেক। চতুর্থ উইকেটে গড়া ১২৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। মিঠুন ৬৬* ও মোসাদ্দেক ৭৮* রানে অপরাজিত থেকে দলকে শিরোপা এনে দেন দাপটের সঙ্গে।

আবাহনীর হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোসাদ্দেক হোসেন, দুজনই নিয়েছেন দুটি করে উইকেট।

২০০৯ সালের পর আর শিরোপা না জেতা মোহামেডানকে এবারও অপেক্ষাতেই থাকতে হলো। আর আবাহনী উদযাপন করল টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের আনন্দ।

শিরোপার মঞ্চে দাঁড়িয়ে মোসাদ্দেক হোসেন সৈকতের চোখেমুখে শুধুই প্রশান্তি। আর মোহামেডানের ড্রেসিংরুমে শুধুই হতাশার ছায়া।

এই ম্যাচ দিয়েই শেষ হলো ২০২৪–২৫ ঢাকা প্রিমিয়ার লিগের এক রোমাঞ্চকর অধ্যায়। এবার অপেক্ষা, নতুন মৌসুমে কারা হাসবে শেষ হাসি!

রোল অব অনার

মৌসুম

চ্যাম্পিয়ন

রানার্সআপ

২০২৪–২৫

আবাহনী

মোহামেডান

২০২৩–২৪

আবাহনী

মোহামেডান

২০২২–২৩

আবাহনী

শেখ জামাল

২০২১–২২

শেখ জামাল

লিজেন্ডস অব রূপগঞ্জ

২০২০–২১

আবাহনী

প্রাইম ব্যাংক

২০১৯–২০

করোনায় পরিত্যক্ত

২০১৮–১৯

আবাহনী

রূপগঞ্জ

২০১৭–১৮

আবাহনী

শেখ জামাল

২০১৬–১৭

গাজী গ্রুপ

দোলেশ্বর

২০১৫–১৬

আবাহনী

দোলেশ্বর

২০১৪–১৫

প্রাইম ব্যাংক

দোলেশ্বর

২০১৩–১৪

গাজী ট্যাংক

শেখ জামাল

২০১২–১৩

অনুষ্ঠিত হয়নি

২০১১-১২

ভিক্টোরিয়া

ওল্ড ডিওএইচএস

২০১০-১১

আবাহনী

মোহামেডান

২০০৯-১০

মোহামেডান

আবাহনী

২০০৮-০৯

আবাহনী

সূর্যতরুণ

২০০৭-০৮

আবাহনী

বিমান

২০০৬-০৭

আবাহনী

মোহামেডান

২০০৫-০৬

ওল্ড ডিওএইচএস

সোনারগাঁও

২০০৪-০৫

ওল্ড ডিওএইচএস

সিটি ক্লাব

২০০৩-০৪

অনুষ্ঠিত হয়নি

২০০২-০৩

ভিক্টোরিয়া

মোহামেডান ও সিটি ক্লাব

২০০১-০২

ভিক্টোরিয়া

মোহামেডান

২০০০-০১

মোহামেডান

আবাহনী

১৯৯৯–০০

আবাহনী

কলাবাগান

১৯৯৮–৯৯

বিমান

আবাহনী

১৯৯৭–৯৮

আবাহনী

ব্রাদার্স

১৯৯৬–৯৭

আবাহনী

কলাবাগান

১৯৯৫–৯৬

মোহামেডান

ব্রাদার্স

১৯৯৪–৯৫

মোহামেডান ও আবাহনী

কলাবাগান

১৯৯৩–৯৪

আবাহনী ও বিমান

মোহামেডান

১৯৯২–৯৩

আবাহনী

মোহামেডান ও বিমান

১৯৯১–৯২

মোহামেডান

আবাহনী

১৯৯০–৯১

ব্রাদার্স

বিমান

১৯৮৯–৯০

আবাহনী

রূপালি ব্যাংক

১৯৮৮–৮৯

বিমান

আবাহনী

১৯৮৭–৮৮

মোহামেডান

আবাহনী

 

প্রথম বিভাগ যুগ

মৌসুম

চ্যাম্পিয়ন

রানার্সআপ

১৯৮৬–৮৭

আবাহনী

মোহামেডান

১৯৮৫–৮৬

আবাহনী

মোহামেডান

১৯৮৪–৮৫

আবাহনী

মোহামেডান

১৯৮৩–৮৪

বিমান

মোহামেডান

১৯৮২–৮৩

আবাহনী

মোহামেডান

১৯৮১–৮২

মোহামেডান

আবাহনী

১৯৮০–৮১

বিমান

মোহামেডান

১৯৭৯–৮০

বিমান

আজাদ বয়েজ

১৯৭৮–৭৯

মোহামেডান

আবাহনী

১৯৭৭–৭৮

মোহামেডান

আবাহনী

১৯৭৬–৭৭

আবাহনী

ভিক্টোরিয়া

১৯৭৫–৭৬

ভিক্টোরিয়া

আবাহনী

১৯৭৪–৭৫

আবাহনী

শান্তিনগর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত