ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা উপস্থিত হয়ে সম্মেলিত কণ্ঠে স্লোগান তোলেন হয়তো ৬ দফা দাবি আদায়, নয়তো মৃত্যু।

শিক্ষার্থীরা জানান, কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজ কমপ্লিট শাটডাউন পালিত হচ্ছে। যার পেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট কনপ্লিট শাটডাউন দেয় এবং সকল গেইটে তালাবদ্ধ করেন শিক্ষার্থীরা। 

তারা আরো জানান, ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি চলবে। আমাদের যৌক্তিক দাবির বিষয়ে সরকার কর্ণপাত করছে না। দাবি আদায় না পর্যন্ত সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায় করেই আমরা ক্যাম্পাসে ফিরব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত