দেশে নির্বাচিত সরকার না থাকায় ফের ফ্যাসিবাদ মাথাচড়া দিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে এখন দেশে নির্বাচিত সরকার প্রয়োজন।
আজ বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল জেলা ও মহানগর শ্রমিকদলের সমাবেশে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, শেখ হাসিনা ওসামা বিন লাদেনের খালাতো বোন। ২২৭ মামলার আসামি হয়ে ভারতে পলাতক রয়েছেন। সেখানে থেকে ওসামা বিন লাদেনের মতো ভিডিও বার্তা দিচ্ছেন। আর ওই বার্তায় মামলার বাদীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। এখন সবচেয়ে বড় যে কাজ তা হচ্ছে, শেখ হাসিনার বিচার অনতিবিলম্বে শেষ করা। অন্যথায় দেশে পুনরায় ফ্যাসিবাদ মাথাচড়া দিয়ে উঠতে পারে।
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি নির্বাচিত সরকারের প্রধান নন, জনগণের সমর্থিত সরকারপ্রধান আপনি। তাই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার নেই। মানবতার করিডর খোলার চিন্তা না করে অনতিবিলম্বে নির্বাচন দিন। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন।
মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপি আহ্বায়ক আবুল হোসেন খান, বিএনপির জাতীয় কমিটির সদস্য হাসান মামুন প্রমুখ।
অবশেষে ম্যাক্সওয়েলকে ‘মুক্তি’ দিল ইনজুরি
শ্রমিকের পকেট থেকে চাঁদা নিলে হাত ভেঙে দেওয়া হবে