আওয়ামী লীগকে যদি কিন্তু অথবা ছাড়া নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি লিখেন, ‘যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজ বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।’
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে এনসিপি’র বিক্ষোভ সমাবেশ উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। গণ-অভ্যুত্থানের পর এই দল রাজনীতি করার ফাংশন হারিয়েছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।
গত ১৭ বছরে আওয়ামী মিডিয়া, সুশীল, বুদ্ধীজীবী যারাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে, তাদের সবার সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান হাসনাত।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের কারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবিলা করা হবে।’
শহীদ জিয়াউর রহমান ছিলেন প্রকৃত শ্রমিকবান্ধব নেতা: শিমুল বিশ্বাস