সৌদি আরবে ১ হাজার মিসাইল বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৩ মে ২০২৫, ০৮:২৮ এএম

সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে পেন্টাগন এ তথ্য জানায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে পেন্টাগন জানায়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের কাছে সম্ভাব্য সামরিক অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। সৌদি আরবের কাছে এক হাজার এআইএম-১২০সি-৮ অত্যাধুনিক মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করা হয়েছে। অ্যারিজোনাভিত্তিক আরটিএক্স করপোরেশন প্রধান ঠিকাদার।

স্টেট ডিপার্টমেন্টের অনুমোদন সত্ত্বেও, বিজ্ঞপ্তিতে কোনও চুক্তি স্বাক্ষরিত হয়েছে বা আলোচনা শেষ হয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়নি।

প্রেসিডেন্ট ট্রাম্প ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সেসময় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ১০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির প্রস্তাব দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত