ক্যারিয়ারে কখনো এমন প্রহারের শিকার হননি রশিদ খান

আপডেট : ০৩ মে ২০২৫, ১০:৩০ এএম

আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে যে কোনো ব্যাটারই একটু দেখেশুনে খেলার চেষ্টা করেন। কিন্তু চলতি আইপিএলে বেশ পিটুনি হজম করতে হচ্ছে রশিদকে। গতকাল শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩ ওভারে ৫০ রান দিয়েছেন গুজরাট টাইটান্সের এই লেগ স্পিনার। ৪৭২ ম্যাচের ক্যারিয়ারে এমন তেতো স্বাদ আগে পাননি।

প্রথম ওভারে দুই ছক্কায় দিয়েছেন ১৫ রান। পরের ওভারে একটি ছক্কা ও চারে ১৪ রান। নিজের প্রথম দুই ওভারে রশিদের খরচ ২৯ রান! তৃতীয় ওভারে এসে তিন ছক্কা হজম করে দেন ২১ রান। সব মিলে ৩ ওভারে ৫০ রান। ওভারপ্রতি খরচ করেছেন ১৬.৬৬ রানে। ১০ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ম্যাচে অন্তত এক ওভার বোলিং করে ওভারপ্রতি এত বেশি রান দেওয়ার নজির তার কখনই ছিল না।

আইপিএলের গত আসরে গত আইপিএলে গুজরাটের হয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে ২৫ রান দিয়েছিলেন রশিদ। সেই ম্যাচে তার ওভারপ্রতি খরচ করেছেন ১৫ রান। এতদিন এটাই ছিল তার খরুচে বোলিংয়ের রেকর্ড। গতকাল সেটা ভেঙে গেছে। পাশাপাশি এই নিয়ে অষ্টমবারের মতো বল হাতে ‘ফিফটি’ করলেন আফগান স্পিনার। তবে আগের সাতবার ৪ ওভার পূর্ণ করেছিলেন। এবারই প্রথম তিন ওভারেই দিলেন ৫০ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত