টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আতিক হাসান (১৬) নামের এক কিশোরের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ মে) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বুড়িরচালা দক্ষিণ পূর্বপাড়া এলাকার বাসা থেকে সখীপুর থানার পুলিশ এই মরদেহ উদ্ধার করে।
নিহত আতিক হাসান বুড়িরচালা গ্রামের সৌদি প্রবাসী আয়নাল হকের ছেলে।
আতিক হাসানের মা জানান, আমার ছেলের প্রায় তিন বছর ধরে মাথায় সমস্যা। কি কারণে এমন করলো আমি জানি না। সে কোন কিছু নিয়েই কখনও বায়না করে নাই।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারীদের অধিকার আদায়ে হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা