সাজানো ম্যাচ খেলে অবনমন দুই ক্লাবের

আপডেট : ০৩ মে ২০২৫, ০৬:০৩ পিএম

ম্যাচ 'ম্যানিপুলেশন' বা পরিকল্পনা করে সাজানো ম্যাচ খেলার জন্য শাস্তি পেল কেনিয়া এবং ভিয়েতনামের দুটি দ্বিতীয় বিভাগের দল। দুটি ক্লাবকেই তৃতীয় বিভাগে নামিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

ফিফার পরিচালনা কমিটির প্রতিবেদনে জানানো হয়, তাদের ডিসিপ্লিনারি কমিটি কেনিয়ান ক্লাব মুহোরোনি ইয়ুথকে একটি ম্যাচ এবং টুর্নামেন্টের ফলাফল হেরফের সম্পর্কিত কার্যকলাপে যুক্ত থাকার দায়ে অভিযুক্ত করেছে।

একই অপরাধ করে দোষী সাব্যস্ত হয়েছে ভিয়েতনামের ক্লাব ফু থোকে। তারাও সাজানো ম্যাচে অংশ নিয়েছিল বলে প্রমাণ পেয়েছে ফিফা।

ফিফা আরও জানিয়েছে, দুই ক্লাবকেই তাদের শাস্তির ব্যাপারে অবহিত করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে চাইলে তারা আবেদনও করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত