ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাটারিচালিত ভ্যান চাপায় আল ফারাবি সুজন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার (৪ মে) কোটচাঁদপুর পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল ফারাবি একই উপজেলার স্টেশনপাড়া এলাকার শেখ শামীম হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, একটি ব্যাটারিচালিত ভ্যানের ওপর এক সবজি বিক্রেতা স্টেশনপাড়া এলাকায় সবজি বিক্রি করছিলেন। একপর্যায়ে ভ্যানটি রাস্তায় রেখে পাশের একটি বাড়িতে সবজি পৌঁছে দিতে যান ওই ব্যবসায়ী। এ সময় শিশু আল ফারাবি খেলতে খেলতে ভ্যানে উঠে পড়ে এবং অসাবধানতাবশত ভ্যানটি চালু করে। একপর্যায়ে ব্যাটারিচালিত ভ্যানটি চলতে শুরু করে এবং রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানে থাকা শিশুটি গুরুতর আহত হয়।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সেলিম হোসেন জানান, দূর্ঘটনার শিকার শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, দুর্ঘটনার খবর আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায় রাশিয়া
সোমবার দুপুরের মধ্যে হজযাত্রীদের ভিসা আবেদন করতে হবে