ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন

আপডেট : ০৪ মে ২০২৫, ০৫:১৬ পিএম

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার বিকেল ৪টা ১০ মিনিটে তিনি মারা যান বলে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আরেক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তিনি ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত