বগুড়ায় মাছ বিক্রি করতে এসে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২৫, ০৭:৩৮ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে মাছ বিক্রি করতে এসে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার দেবডাঙ্গা মথুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘায় বড়ইতলী গ্রামের মৃত কার্তিক হালদারের ছেলে মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিলুর ইসলাম জানান, যমুনা নদীতে থেকে মাছ ধরে দেবডাঙ্গা মাছের আড়তে মাছ বিক্রি করতে আসেন দুই ভাই। এসময় বৃষ্টি শুরু হলে নদীর ঘাটে রাখা নৌকা ভালোভাবে বাঁধতে যান দুজন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তারা। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত