চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল মানেই নাটক, টানটান উত্তেজনা, আর হিসেবের বাইরে কিছু মুহূর্ত। তবে ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে এমন একটি প্রবণতা বারবার ফিরে এসেছে, যা ফুটবল বিশ্লেষকদেরও ভাবায়।
ঘটনাটি একটু খোলসা করা যাক—সেমিফাইনালের প্রথম লেগে যখন ম্যাচ ড্র হয়, তখন দ্বিতীয় লেগে আয়োজক দল বেশিরভাগ সময়ই ম্যাচ জিতে ফাইনালের টিকিট কেটে নেয়!
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে অন্তত ১১ বার। বিস্ময়ের ব্যাপার হলো, এর ১০ বারই জয়ী হয়েছে সেই দল, যারা দ্বিতীয় লেগ নিজেদের মাঠে খেলেছে।
এই ধারা শুরু হয়েছিল অনেক আগেই। তার মধ্যেই একটি স্মরণীয় ম্যাচ—১৯৯৮-৯৯ মৌসুমের সেমিফাইনাল। ডায়নামো কিয়েভের মাঠে বায়ার্ন মিউনিখ প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করে। সেই সময়ে মনে হচ্ছিল, কিয়েভই হয়তো ফাইনালের দিকেই এগিয়ে। কিন্তু ফিরতি লেগে বায়ার্ন নিজেদের মাঠে ১-০ গোলে জয় ছিনিয়ে নিয়ে জায়গা করে নেয় ফাইনালে। মারিও বাসলার করেন গুরুত্বপূর্ণ গোলটি।
এবাও বার্সেলোনা-ইন্তার মিলান ৩-৩ গোলে ড্র হয়েছে প্রথম লেগ। আজ রাতে ইন্তারের মাঠ সান সিরোতো দ্বিতীয় লেগ। এবার কি তবে ইন্তার জিতবে?
✅ ১১টি ঘটনা, ১০টিতেই জিতেছে দ্বিতীয় লেগের হোম-টিম:
২০২৩–২৪
১ম লেগ: বায়ার্ন ২–২ রিয়াল মাদ্রিদ
২য় লেগ: রিয়াল ২–১ বায়ার্ন (হোম জয়)
২০২০–২১
১ম লেগ: রিয়াল ১–১ চেলসি
২য় লেগ: চেলসি ২–০ রিয়াল (হোম জয়)
২০১৫–১৬
১ম লেগ: সিটি ০–০ রিয়াল
২য় লেগ: রিয়াল ১–০ সিটি (হোম জয়)
২০১৩–১৪
১ম লেগ: আতলেতিকো ০–০ চেলসি
২য় লেগ: আতলেতিকো ৩–১ চেলসি (অ্যাওয়ে জয় – ব্যতিক্রম)
২০০৭–০৮
১ম লেগ: বার্সা ০–০ ম্যান ইউ
২য় লেগ: ম্যান ইউ ১–০ বার্সা (হোম জয়)
অন্য সেমিফাইনাল:
১ম লেগ: লিভারপুল ১–১ চেলসি
২য় লেগ: চেলসি ৩–২ লিভারপুল (হোম জয়)
২০০৪–০৫
১ম লেগ: চেলসি ০–০ লিভারপুল
২য় লেগ: লিভারপুল ১–০ চেলসি (হোম জয়)
২০০৩–০৪
১ম লেগ: লা করুনা ০–০ পোর্তো
২য় লেগ: পোর্তো ১–০ লা করুনা (হোম জয়)
২০০০–০১
১ম লেগ: লিডস ০–০ ভ্যালেন্সিয়া
২য় লেগ: ভ্যালেন্সিয়া ৩–০ লিডস (হোম জয়)
১৯৯৮–৯৯
১ম লেগ: ডায়নামো কিয়েভ ৩–৩ বায়ার্ন
২য় লেগ: বায়ার্ন ১–০ কিয়েভ (হোম জয়)
১৯৯৪–৯৫
১ম লেগ: বায়ার্ন ০–০ আয়াক্স
২য় লেগ: আয়াক্স ৫–২ বায়ার্ন (হোম জয়)
