প্রতিপক্ষের ওপর থুতু ছিটিয়েছেন মার্তিনেজ?

আপডেট : ০৭ মে ২০২৫, ০১:২৩ পিএম

বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি হয়েছে রোমাঞ্চকর। মূল সময় ৩-৩ সমতা থাকার পর অতিরিক্ত সময়ের গোলে বার্সার স্বপ্ন ধুলিস্ন্যাত করে দিয়েছে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের ব্যবধানে তারা ফাইনাল নিশ্চিত করেছে। ম্যাচটিতে ইনিগো মার্টিনেজ তাদের ইন্টার প্রতিদ্বন্দ্বীর দিকে থুথু ফেলছেন বলে অভিযোগ উঠেছে।

ম্যাচের প্রথমার্ধের শেষদিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ৪২তম মিনিটে পাউ কুবার্সির বাধায় লাউতারো মার্তিনেস বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে ইন্টার। প্রথমে সাড়া না দিলেও পরে ভিএআরে মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বার্সেলোনার খেলোয়াড়রা যদিও প্রতিবাদ জানাতে থাকেন। সফল স্পট কিকে ব্যবধান বাড়ান কালহানোগলু। ম্যাচ শেষেও রেফারির সঙ্গে বাগযুদ্ধে নামেন মার্তিনেজ।

এরপরই ইনিগো মার্তিনেজের পাশে গিয়ে উদযাপন শুরু করেন ফ্রান্সিসকো আচেরবি। এসময় মার্তিনেজ তার দিকে থুতু ছিটান বলে অভিযোগ উঠেছে। ওই সময়ের ভিডিও ফুটেজ দেখেও এমন কিছুই মনে হচ্ছে। তবে ঘটনাটি রেফারির দৃষ্টি এড়িয়ে যায়। থুতু ছিটানোর পরও অবশ্য থামেননি মার্তিনেজ। ম্যাচ হারের পরও তিনি রেফারির দিকে তেড়ে গিয়েছিলেন। এসব ঘটনায় তিনি কতটা শাস্তি পান- সেটাই দেখার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত