আজীবন সম্মাননা পেলেন সাবেক ফুটবলার আব্দুল গাফফার

আপডেট : ০৭ মে ২০২৫, ০৪:৪১ পিএম

বিএফএসএফ বিপিএল ফুটবল অ্যাওয়ার্ড ২০২২-২৩ এ আজীবন সম্মাননা পেয়েছেন রাষ্ট্রীয় পুরষ্কারপ্রাপ্ত জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুল গাফফার।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে নন্দিত এক তারকা আব্দুল গাফফার। ১৯৮০ সালে মোহামেডানে যোগ দিয়ে টানা তিন বছর এবং পরের তিন বছর টানা আবাহনীতে খেলেছেন তিনি। সেই ছয় বছরে মোহামেডানের হয়ে দুইবার এবং আবাহনীর হয়ে তিনবার চ্যাম্পিয়নের স্বাদ নিয়েছেন তিনি।

পুরস্কার হিসেবে ২০১২ সালে পেয়েছেন জাতীয় পুরস্কার। ১৯৯৯ সালে জুয়েল রানার অধিনায়কত্বে বাংলাদেশের প্রথম সাফ গেমসে স্বর্ন জয়ী দলের ম্যানেজারও ছিলেন তিনি।

উল্লেখ্য, প্রতিবছর ফুটবলে ১৫টি ক্যাটাগরিতে সম্মাননা দেয় বাংলাদেশ ফুটবল সাপোর্টাস ফোরাম। বিভিন্ন কারণে আয়োজন না করলেও সম্মাননা পাওয়া ব্যক্তিদের কাছে গিয়ে সম্মাননা পৌঁছে দেয় সংগঠনটি। 

বাংলাদেশ ফুটবল সাপোর্টাস ফোরামের অন্য সম্মাননার মধ্যে রয়েছে সফল সংগঠক, সেরা সমর্থক, সেরা রেফারি, সেরা সহকারী রেফারি, সেরা হেড কোচ, সেরা সহকারী কোচ, সেরা গোল রক্ষক কোচ, সেরা গোল রক্ষক, সেরা ডিফেন্ডার, সেরা মিডফিল্ডার, সেরা স্ট্রাইকার, সেরা খেলোয়াড়, সবোর্চ্চ গোলদাতা ও উদীয়মান খেলোয়াড়।

সর্বশেষ সর্বাধিক পঠিত