নাটোরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) স্থানীয় একটি সংস্থা লাসটার সিভিল সার্জন অফিসে এ আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি আদালত চত্বর হয়ে আবার সেখানে গিয়ে শেষ হয় এবং হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডাঃ মো. মুক্তাদির আরিফিন।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, থ্যালাসেমিয়া এক ধরনের রক্ত শূন্যতাজনিত মারাত্মক রোগ। থ্যালাসেমিয়া রোগীদের দেহে স্বাভাবিক ভাবে রক্তের লোহিত কণিকা তৈরি হলেও পরিপক্ব হতে পারেনা। সচেতনতা বৃদ্ধির ফলে এই রোগ কিছুটা প্রতিরোধ করা সম্ভব।
লাসটারের সভাপতি লায়লা আরজুবান্দ বানুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত হোসেন, ডাঃ সুকন্যা সরকার, নাটোর প্রেসক্লাবের সহ সভাপতি ও যুগান্তরের নাটোর প্রতিনিধি মো. শহিদুল হক সরকার ব্র্যাক এনজিও জেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান, লাসটারের সমন্বয়কারী মো. জেকের আলী রায়হান সহ থ্যালাসেমিয়া রোগী ও রোগীর অভিভাবকগণ।
ডেভিল হান্টের অভিযানে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার
প্লে-অফ জিতে হামজার শেফিল্ডই খেলবে প্রিমিয়ারে, বলছে সুপারকম্পিউটার