মৌলভীবাজারের রাজনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৈয়দ নাবিল আলী (১০) নামে এক শিশুশিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নাবিল ওই গ্রামের সৈয়দ বদরুল ইসলামের ছেলে এবং বাবুরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
নাবিলের বাবা সৈয়দ বদরুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রতিবেশী তুয়াব আলী, রহমত ও রিয়াদের সঙ্গে তাদের পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে বুধবার দুপুরে তার ছেলে নাবিলকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে তুয়াব আলী গং। বদরুলের দাবি, প্রতিপক্ষের লোকজন তার ছেলেকে হত্যার চেষ্টা করে এবং পরে লাশ গুম করারও পরিকল্পনা ছিল। এ ঘটনায় তার চাচা সৈয়দ বয়তুল আলী রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় পঞ্চায়েতের মুরব্বি ও ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি কুটি মিয়া বলেন, নাবিলের বাবা ছেলেটিকে আহত অবস্থায় আমার বাড়িতে নিয়ে আসেন। আমি নিজে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যরা তাকে মারাত্মক আহত অবস্থায় পাই।
অভিযুক্ত তুয়াব আলী বলেন, নাবিলের বাবা যেভাবে বিষয়টি বড় করে উপস্থাপন করছেন, বাস্তবে ঘটনাটি এতটা গুরুতর নয়। তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ হাসান বলেন, প্রাথমিকভাবে এটি চড়-থাপ্পড়ের ঘটনা মনে হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আ .লীগকে নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার
শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বৈঠক
ভিন্ন ভূমিকায় পূর্ণিমা