রাজশাহী সিটি করর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) ভোর ৪ টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের এক বিএনপি নেতার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিটুকে আশ্রয় দেওয়ার অভিযোগে ওই বাড়ির মালিক আব্দুল ওহাব চৌধুরী সাগরকেও (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র এইএইচএম খায়রুজ্জামান লিটনের এপিএস আব্দুল ওয়াহেদ খান টিটু রাজশাহীর বোয়ালিয়া থানার রাণীবাজার এলাকার মৃত আব্দুল ওয়াদুদ খানের ছেলে। এছাড়া তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তাকে আশ্রয় দাতা বাড়ির মালিক আব্দুল ওহাব চৌধুরী সাগর চাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদ চৌধুরীর ছেলে। তিনি ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতির দ্বায়িত্বে রয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুল ওয়াহেদ খান টিটু যে বাড়িতে আত্মগোপনে ছিলেন সে বাড়ির মালিক আব্দুল ওহাব চৌধুরী সাগরে ভাই টিটুর সম্পর্কে বড় শ্যালক। গত বুধবার আব্দুল ওয়াহেদ খান টিটু সেই বাড়িতে এসে আশ্রয় নেন। ওই বাড়িতে টিটুর আত্মগোপনে থাকার বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী পুরো বাড়ি ঘেরাও করে রেখে পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে রাসিকের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুল ওয়াহেদ খান টিট ও তাকে আশ্রয়দাতা বাড়ির মালিক আব্দুল ওহাব চৌধুরী সাগরকে গ্রেপ্তার করে থানায় নেয়।
বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, রাজশাহী সিটি করর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুল ওয়াহেদ খাঁন টিটুকে বদলগাছী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাঁজতে পাঠানো হয়েছে। টিটুকে আশ্রয় প্রদানকারী ওই বাড়ির মালিক আব্দুল ওহাব চৌধুরী সাগরকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
মুরাদনগরে আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
আ .লীগকে নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার