বাঁকখালী নদীতে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২৫, ০৭:০০ পিএম

কক্সবাজার সদরের খরুলিয়ায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ মাহিদ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) বিকাল ৩ টার দিকে উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটকুল পাড়া সংলগ্ন বাঁকখালী নদীতে এ ঘটনা ঘটেছে।

মৃত উদ্ধার মোহাম্মদ মাহিদ একই এলাকার হারুনুর রশিদের ছেলে। সে রামু সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। 

স্থানীয়দের স্কুলশিক্ষক বেদারুল আলম বলেন, শুক্রবার কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটকুল পাড়া সংলগ্ন বাঁকখালী নদীতে মাহিদ সহ স্থানীয় ৪ বন্ধু মিলে গোসলে নামে। এক পর্যায়ে মাহিদ পানিতে ডুবে যায় এবং বন্ধুরা বিষয়টি স্বজনদের অবহিত করলে স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে বিভিন্ন স্থানে খোঁজা হয়। পরে ৩টার দিকে জালে মাহিদের মরদেহ উঠে আসে।

মৃতদেহটি এখন নিজের বাড়িতে রয়েছে বলে জানান মৃত শিক্ষার্থীর এ মামা।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) ইলিয়াছ খান জানান, বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর খবর তিনি শুনেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত