বাঁশখালী‌তে সড়ক দুর্ঘটনায় রিকশাচাল‌ক নিহত

আপডেট : ১০ মে ২০২৫, ১০:০৯ এএম

চট্টগ্রা‌মের বাঁশখালীতে সিএনজির ধাক্কায় মোহাম্মদ সৈয়দ আহমদ (৫৫) এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার প্রধান সড়কের পৌরসভার দারোগা বাজারের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সন্ধ‌্যায় রিকশাচালক মোহাম্মদ সৈয়দ আহমদকে সিএনজি ধাক্কা দি‌লে গুরুতর আহত হন। পরে স্থানীয় জনগণ তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে গেলে জরুরি বিভা‌গে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন ।

সিএনজি ধাক্কায় নিহত চিকশাচালক মোহাম্মদ সৈয়দ আহমদ বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদী দোসারী পাডা এলাকার এজাহার মিয়ার পুত্র । সংসা‌রে তার ৫ সন্তান ও ৩ কন্যা সন্তান র‌য়ে‌ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত