ইংল্যান্ডের ফুটবল মৌসুম শেষের পথে, কিন্তু এর মাঝেও জাতীয় দলের হয়ে খেলতে মুখিয়ে আছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। আর্জেন্টিনার গোলপোস্টের নিচে দাড়ানোটা তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ইএসপিএনের সঙ্গে এক খোলামেলা সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী এই তারকা জানিয়েছেন তার ব্যক্তিগত অনুভূতি, ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা এবং একটি বিশেষ রেকর্ডের পেছনে তার ছুটে চলা।
দিবু বলেন, "বিশ্বকাপ জেতার পর আমার জীবন বা রুটিন কিছুই বদলায়নি। আমি আগের মতোই জীবনযাপন করি। তবে অর্জনটা আমাদের সম্মান এনে দিয়েছে—রেফারি, প্রতিপক্ষ কিংবা সাধারণ মানুষের চোখে। ফুটবলে এই সম্মান অর্জন করা কঠিন।"
তবে জনপ্রিয়তা সবসময় সুখের হয় না। আর্জেন্টিনায় তার চলাফেরা এখন সীমিত। “আমার ভাগ্নিকে নিয়ে আর পার্কে ঘুরতে পারি না। গোপনীয়তা বলতে কিছু নেই। তবে ইউরোপে আমাদের বাড়িতে শান্তিতে থাকি। আমরা আগে কিছু না পেয়েও সুখী ছিলাম, এখন তো অনেক কিছু আছে। কিন্তু আমাদের মনোভাব একই রয়েছে। টাকা আমাদের বদলায়নি,” জানান দিবু।
কঠোর সমালোচনার মধ্যেও দিবু নিজের অবস্থানে অনড়। “কে কি বলল, তাতে আমার কিছু আসে যায় না। আমি জানি আমি কে, কীভাবে আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে আচরণ করি। মাঠে আমি একটাই কাজ করি—জিততে চাই। মাঠের বাইরে আমি একজন সাধারণ বাবা, স্বামী, ভাই ও ছেলে।”
আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামূলক মানসিকতার দিবু প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যেতে চান। "আমি আমার সেরা চেষ্টা করি—শরীরিক ও মানসিকভাবে। ৬০টা ম্যাচ খেলে ফিট থাকা, এটাও বড় অর্জন।"
এখন তার সবচেয়ে বড় লক্ষ্য আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি ক্লিন শিট (ভবিষ্যতে গোল না খাওয়া ম্যাচ) করার রেকর্ড নিজের করে নেওয়া। বর্তমানে তিনি সের্জিও রোমেরোর থেকে ১১টি ক্লিন শিট পিছিয়ে। “এই রেকর্ডটা (৪৭ ম্যাচে ক্লিনশিট) চাই। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি কেউ একদিন আমাকে ছাড়িয়ে যাবে, কিন্তু চাই তারা যেন কঠোর পরিশ্রম করে তা অর্জন করে।”
দিবু চান ভবিষ্যৎ প্রজন্ম তার উচ্চ মান দেখে অনুপ্রাণিত হোক: “একজন তরুণ একদিন যেন ভাবে—‘দিবুকে ছাড়িয়ে যেতে হলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে।’ ফুটবল মানেই উন্নতি, চ্যালেঞ্জ। আমি উচ্চ মান রেখে যেতে চাই।”
নিজের ক্লাব অ্যাস্টন ভিলার প্রসঙ্গে বলেন, "আমি গর্বিত, কারণ আমি আসার পর থেকে ক্লাব উন্নতি করেছে। বড় খেলোয়াড় এসেছে, আমরা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে চলেছি। ব্যক্তিগতভাবে যতটা চেয়েছিলাম ততটা পাইনি, কিন্তু দলগতভাবে আমরা অনেক কিছু অর্জন করেছি।"
তবে প্রিমিয়ার লিগ জেতার স্বপ্নে এখনো কিছুটা সময় বাকি বলে মনে করেন দিবু। “প্রিমিয়ার লিগ জিততে আমাদের এখনো সময় লাগবে—হয়তো তিন থেকে চার বছর। তখন আমি থাকব কি না, জানি না। তবে আমি এখানে আমার সবটা দিয়েছি।”
আর জাতীয় দলের ভবিষ্যৎ? দিবুর উত্তর: “আমি প্রতিজ্ঞা করেছি—যদি আবার বিশ্বচ্যাম্পিয়ন হই, তখন হয়তো নতুনদের জায়গা করে দেওয়ার সময় হবে। পরিবারকে জানিয়েছি, এটা একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।”
অবসরের সিদ্ধান্ত বিসিসিআইকে জানিয়ে দিলেন কোহলি