পূর্বের সমস্যার সমাধানের আশ্বাসে ডেকে নিয়ে হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

আপডেট : ১০ মে ২০২৫, ০১:২৫ পিএম

আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডলকে (৪০) নৃশংসভাবে হত্যাকাণ্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডলসহ (৪৫)সহ সহযোগী জুয়েলকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় ধামরাই থানাধীন কালামপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,  ভিকটিম রুবেল মণ্ডল (৪০) আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার জনৈক নায়েব আলী মণ্ডলের ছেলে। ভিকটিম তার বড় ভাইয়ের সাথে মাছের ঘের, ঝুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতেন। বেশ কিছুদিন যাবৎ বিবাদীদের সাথে মাছের ঘের নিয়ে বিবাদ সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে গত ৭ মে সকালে রুবেল মন্ডলকে মাছের ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদের মীমাংসার কথা বলে বিবাদীরা আশুলিয়া থানাধীন পাড়াগ্রামের একটি অফিসে ডেকে নেয় এবং একই দিনে ভিকটিম রুবেল মন্ডলের নিজ মাছের ঘেরের পাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়। 

পরবর্তীতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে ভিকটিমের পরিবার ও আশুলিয়া থানাকে অবহিত করে। এ সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হলে র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ সিপিসি-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডল হত্যাকাণ্ডের নিম্নবর্ণিত আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিমের সাথে দীর্ঘ দিন যাবৎ মাছের ঘের নিয়ে বিবাদের জেরে ধারালো চাকু দিয়ে কুপিয়ে ভিকটিমকে হত্যা করে। তাদেরে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত