‘অপারেশন সিন্দুর’ নিয়ে সিনেমা বানানোর ঘোষণা বলিউডে

আপডেট : ১১ মে ২০২৫, ০২:০১ পিএম

‘অপারেশন সিন্দুর’ হামলা নিয়ে ভারতীয় তারকারা সেনাবাহিনীকে প্রশংসা করে। এবার সিনেমা বানানোর কথা ভাবছে বলিউডের নির্মাতারা। এই চলচ্চিত্রটি ভারতীয় সশস্ত্র বাহিনীর একই নামের একটি বাস্তব অভিযানের ওপর ভিত্তি করে তৈরি করা হবে, যা ৬ ও ৭ মে স্থানীয় সময় মধ্যরাতে পরিচালিত হয়েছিল।

ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর পরিচালনা করে। পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত হানা হয়, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং নির্দেশ দেয়া হয়েছিল। 

গত শনিবার এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বলিউডের ১৫ টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিন্দুর’ নামটি রেজিস্টার করে। তার ৪৮ ঘণ্টা না কাটতেই যৌথ উদ্যোগে সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছে দুই প্রযোজনা প্রতিষ্ঠান নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার।

‘অপারেশন সিন্দুর’ নামে এই সিনেমার পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী এবং নিতিন কুমার গুপ্তা। গত শুক্রবার স্থানীয় সময় রাতে সিনেমার পোস্টার প্রকাশ করেন তারা।

‘অপারেশন সিন্দুর’-এর পোস্টারে একজন নারী সৈনিকের পিঠ দিয়ে দাঁড়ানো একটি চোখে পড়ার মতো ছবি রয়েছে। তিনি ইউনিফর্ম পরিহিত অবস্থায় রাইফেল হাতে নিয়ে সিঁদুর পরতে দেখা যাচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত