শিবালয়

পদ্মা নদীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আটক ১৮ 

আপডেট : ১১ মে ২০২৫, ০৫:৫০ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে। শনিবার (১০ মে) গভীর রাতে শিবালয় উপজেলার দাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৩টি ড্রেজার জব্দ করা হয়।
 
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। আটকরা হলেন- মানিকগঞ্জর মোশারফ হোসেন (৪৪), মো. রনি (২২), মহিদুর রহমান (২১), মো. সানি (২৭), পলাশ শেখ (২৮), মুন্নু শেখ (২৮), টাঙ্গাইলের রুবেল মন্ডল (২৯), সুজন চক্রবর্তী (৪৮), মো. আবুল কালাম (৩৬), টিটু মন্ডল (৩৩), রাজবাড়ী জেলার মো. আইয়ুব শেখ (২৬), নারায়ণগঞ্জের মো. বিপ্লব হোসেন (৪১) চাঁদপুর জেলার রনি (২৬), রিয়াজুল ইসলাম (২৮), পটুয়াখালী জেলার নুরুজ্জামান (৩৫), শরিফুল খান (২৩), ভোলা জেলার মো. হোসেন (২৩) ও আ. রহিম।  

জানা গেছে, পদ্মা নদীতে জেগে উঠা চরে অবৈধ ড্রেজার বসিয়ে একটি চক্র রাতের আধারে পলি মাটি কেটে নিচ্ছে। প্রশাসন প্রায়ই অভিযান চালিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও পুনরায় এ কাজ চলে। শনিবার রাতে উপজেলা প্রশাসন, কোস্টগার্ডের ও নৌ-পুলিশ যৌথ অভিযানে ১৮ ব্যক্তি গ্রেপ্তার ও মাটি কাটার ৩টি ড্রেজার জব্দ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন জানান, অবৈধ ভাবে মাটি কাটায় জড়িতদের আটক করে থানায় সোপর্দ করা হয়। তাদের বিধি অনুযায়ী মামলা দেয়া হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত