আখাউড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ১১ মে ২০২৫, ০৬:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধরখার ইউনিয়নের রুটি গ্রামে বজ্রপাতে শেখ সেলিম মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

রবিবার (১১ মে) বিকাল ৩টার দিকে নিজ জমিতে ধান কাটার পর খড় শুকিয়ে গুছিয়ে রাখার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধরখার ইউনিয়নের স্থানীয় ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাহিনুর বেগম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত শেখ সেলিম মিয়া রুটি গ্রামের উত্তর পাড়ার শেখ বাড়ির বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন। 

নিহতের ছেলে রুবেল শেখ বলেন, বাবা প্রতিদিনের মতো জমিতে কাজ করছিলেন। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে আমরা ভেবেছিলাম, তিনি ঘরে ফিরে আসবেন। কিন্তু কিছুক্ষণ পর খবর পাই, বজ্রপাতে তিনি মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত