মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মুরাদনগরে বিএনপির বিক্ষোভ

আপডেট : ১২ মে ২০২৫, ০৭:০০ পিএম

পতিত আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় হয়রানি ও সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

সোমবার বিকালে বিক্ষোভ মিছিলটি বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহ চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাসুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিব হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বিএনপি নেতা দুলাল দেবনাথ, বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম নাইম।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা  স্বৈরাচার মুক্ত ও আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ উদযাপন করছি। কিন্তু আওয়ামী লীগের দোসররা এখনো দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তা হতে দেব না। এই বাংলায় আওয়ামী লীগের দোসরদের কোন ঠাঁই নেই।

তারা আরও বলেন, মুরাদনগরের গণমানুষের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয় ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে উনি বীরের বেশি দেশে ফিরে এসেছেন। যারা ষড়যন্ত্র করেছিল তারা আজ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু কিছু উপদেষ্টার ছত্রছায়া এখনো উনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুরাদনগরকে সন্ত্রাসী কায়দায় আবার ফিরিয়ে নেওয়ার জন্য পায়তারা শুরু করেছে। তারা এখন এনসিপি লীগ হয়ে ফিরে আসছে। মুরাদনগরের মানুষ তা কখনোই মেনে নেবে। মুরাদনগরের মানুষ তা শক্ত হাতে প্রতিহত করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সোহেল আহাম্মেদ বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহাম্মেদ, ছাত্র দলের আহ্বায়ক খায়রুল কবির, কৃষক দলের সভাপতি নায়েব আলী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পিংকু পোদ্দার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় নেছার, ইয়াসির আরাফাতসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত