উচ্চশিক্ষায় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘ইউকে-আয়ারল্যান্ড এডুকেশন এক্সপো-২০২৫’ আয়োজন করেছে পিএফইসি গ্লোবাল। আগামী ২০ মে রাজধানীর ওয়েস্টিন হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই এক্সপো চলবে। মঙ্গলবার (১৩ মে) পিএফইসি গ্লোবাল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ ও উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে কথা বলতে পারবেন। উচ্চশিক্ষায় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড যেতে আগ্রহী শিক্ষার্থীরা ইভেন্ট চলাকালীন সময়েই তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। তাছাড়াও, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কোর্স, স্কলারশিপ, অ্যাপ্লিকেশন ও পড়াশুনা পরবর্তী কাজের সুযোগ সম্পর্কিত যেকোনো বিষয়ে আলোচনা করতে পারবেন। সেই সাথে থাকছে সেরা সব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় ৫০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ।
পিএফইসি গ্লোবালের পক্ষ থেকে আরও বলা হয়, ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকছে দারুণ সব উপহার। অন-স্পট অ্যাডমিশনের মাধ্যমে শিক্ষার্থীরা পাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ। এছাড়াও, আইএলটিএস এবং পিটিই কোর্সে থাকছে বিশেষ ২৫ শতাংশ ছাড়। এই এক্সপো’তে উচ্চশিক্ষা সংক্রান্ত যাবতীয় সহায়তা মিলবে এক জায়গায়।
আরও বিস্তারিত জানতে এবং প্রি-রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের পিএফইসি গ্লোবালের ওয়েবসাইট, ফেসবুক পেইজ অথবা সরাসরি কল করার মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।
