খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও স
ভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নোমান বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৮তম ব্যাচের শিক্ষার্থী। আজ মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খাইরুল বাসার।
এর আগে, ৩ মে বিশ্ববিদ্যালয়ের ২৩১তম জরুরি সিন্ডিকেট সভায় মোবারক হোসেন নোমানকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসঙ্গে তার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া তার স্নাতক ডিগ্রির সনদপত্র পূর্ণাঙ্গ সিদ্ধান্ত না আসা পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
উল্লেখযোগ্য, ঘটনার দিন ২ মে সন্ধ্যায় পুরাতন প্রশাসনিক ভবনের পাশে শিক্ষক হাসান মাহমুদ সাকির ওপর শারীরিক আক্রমণ চালান অভিযুক্ত শিক্ষার্থী।
প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে চট্টগ্রাম প্রস্তুত
প্রকল্পের পানি গেল কোথায়?