বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংক্রান্ত জরুরী ঘোষণা 

আপডেট : ১৫ মে ২০২৫, ১২:৫৭ এএম

পাকিস্তান এবং ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টরেন্টো, রোম এবং লন্ডনগামী ফ্লাইট সমুহের সময়সূচি পূন:নির্ধারন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ মে) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টরেন্টো, লন্ডন এবং রোম ফ্লাইট সমুহের ফ্লাইটের নির্ধারিত সময়সূচি নিম্নরুপ: 

ঢাকা-টরেন্টো ফ্লাইট বিজি৩০৫/৩০৬: 

ঢাকা থেকে প্রস্থান ভোর ০৩:০০ মিনিটের পরিবর্তে ভোর ০৩:৪৫ মিনিট। টরেন্টো থেকে প্রস্থান অপরিবর্তিত। 

ঢাকা লন্ডন ফ্লাইট বিজি২০১/২০২: বুধ, শুক্র, শনি, রবিবার 

ঢাকা থেকে প্রস্থান সকাল ০৭:০০ মিনিটের পরিবর্তে সকাল ০৭:৪০ মিনিটে। লন্ডন থেকে প্রস্থান অপরিবর্তিত। 

ঢাকা লন্ডন ফ্লাইট বিজি ২০১/২০২: বৃহস্পতিবার 

ঢাকা থেকে প্রস্থান সকাল ০৮:১০ মিনিটের পরিবর্তে সকাল ০৮:৫০ মিনিট। 

লন্ডন থেকে প্রস্থান অপরিবর্তিত। 

ঢাকা রোম ফ্লাইট বিজি ৩৫৫/৩৫৬: 

ঢাকা থেকে প্রস্থান সকাল ১০:৪৫ মিনিটের পরিবর্তে সকাল ১১:৩০ মিনিট। রোম থেকে প্রস্থান অপরিবর্তিত। 

সম্মানিত যাত্রীদের নির্ধারিত সময় অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত