ম্যাচে গোল করেননি মেসি, দলও জয় পায়নি তবু আলোচনায় এলএমটেন। মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ও সান হোসে আর্থকোয়াকস এর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। ম্যাচ শেষে রেফারির সঙ্গে বাকবিতণ্ডাতে জড়িয়ে হলুদ কার্ড দেখেন মেসি।
ম্যাচের শেষ মুহূর্তে সান হোসের ডিফেন্ডার দানিয়েল মুনে বক্সের কাছাকাছি জায়গায় মেসিকে ফেলে দেন, তবে রেফারি ফাউলের সিদ্ধান্ত দেননি। ম্যাচের শেষ বাঁশি বাজার পর ওই ফাউলের সিদ্ধান্ত নিয়েই মেসি রেফারির উপর ক্ষিপ্ত হন। খেলা শেষ হওয়ার পর রেফারিকে কিছু সেই বিষয়ে একটা বলতে থাকেন। এ সময় স্ক্রিনে দেখা যায় রেফারিও জবাব দিচ্ছেন। মেসি আরও কিছু বলে ফিরে যাচ্ছিলেন, তখন রেফারি মেসিকে হলুদ কার্ড দেখান।
মেসি পেছনে ফিরে সেটি দেখেন, এ সময় মেসি রেফারির কার্ড দেখানোর অঙ্গ-ভঙ্গি করে আরও কিছু বলছিলেন। তবে মেসিকে টেনে নিয়ে শান্ত করার চেষ্টা করছিলেন কর্মকর্তারা। আরেকটি ভিডিওতে দেখা যায় মেসি আবারও রেফারিদের কাছে গেছেন সঙ্গে কর্মকর্তারা। তবে কিছু বলছিলেন না মেসি, শুনছিলেন। এ সময় ধারাভাষ্যকারদের বলতে শোনা যায় মেসি আরেকটি হলুদ কার্ড চাচ্ছে।
পর্দার আড়ালের কোন ঘটনায় অবসর নিলেন কোহলি?