সোহরাওয়ার্দী উদ্যানে ভাসমান দোকানপাট গুঁড়িয়ে দিল সিটি কর্পোরেশন

আপডেট : ১৫ মে ২০২৫, ০৩:২৪ পিএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা ভাসমান দোকানপাট উচ্ছেদ করতে শুরু করেছে সিটি কর্পোরেশন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্যানের প্রধান ফটক থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেকু মেশিন দিয়ে দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, এই দোকানপাটগুলো কোনো ধরনের নিয়ম-নীতি না মেনে ব্যবসা করে আসছিল। গত রাতে তাদের সরে যেতে বলা হলেও তারা ভ্রুক্ষেপ করেনি। ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং ডিএমপির শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত