মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

আপডেট : ১৬ মে ২০২৫, ০৩:২৭ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের রামের খোলা এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী সার্ভিস লেনের পাশ থেকে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টা থেকে দুপুর ১২টার মধ্যে যে কোনো সময় একটি অজ্ঞাত যানবাহন ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হলেও তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মরদেহ থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত