বগুড়ার শেরপুরে বিচারাধীন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা তুলে নিতে এক কলেজছাত্রীকে অপহরণ ও তাকে নির্যাতনের অভিযোগ ওঠেছে আসামিদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে শেরপুর থানায় আরো একটি মামলা করেছেন।
অপহৃত তরুণীর বাড়ি উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া কলোনি গ্রামে। সে উপজেলার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
মামলার আসামিরা হলেন মাহমুদুল হাসান সাব্বির (২১), রিক্তা (৪৫), রনি (২৫), রাকিব (১৮), আকাশ (১৮), স্বপ্না (৩৫), মো. শামিম (৪০), জরিনা বেগম (৬০)। এছাড়াও অভিযোগে অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান আসামি মাহমুদুল হাসান সাব্বির দীর্ঘদিন ধরেই ঐ কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদে ২০২৩ সালের ডিসেম্বর মাসে তার মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ চার্জশিটও জমা দেয়। কিন্তু জামিনে মুক্ত হয়ে অভিযুক্তরা আবারও কলেজছাত্রী ও তার পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকে। ঘটনার দিন ১১ মে সকাল সাড়ে ৯টার দিকে কোচিং শেষে বাসায় ফেরার পথে গাড়িদহ ইউনিয়নের মহিপুর ঢালাই ব্রিজের কাছে তরুণীকে অপহরণ করা হয়। ৫ নম্বর আসামি আকাশ অটোরিকশা নিয়ে গিয়ে ওই তরুণীকে গাড়িতে তোলেন। এরপর সাব্বির ও রাকিব রিকশায় উঠে অস্ত্রের ভয় দেখিয়ে তরুণীটিকে নির্জন বাড়িতে নিয়ে যায়। সেখানে মুখ বেঁধে আটকে রেখে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
একইসঙ্গে তার মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, স্কুলব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে একটি অজ্ঞাত মাইক্রোবাসে তুলে বিভিন্ন জায়গায় ঘোরানো হয় এবং জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। মেয়েটি রাজি না হলে তাকে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে কিল-ঘুষি মারে এবং শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে মহিপুর এলাকার 'কি নাম প্লাস' হোটেলের সামনে চালক গাড়ি থামিয়ে দরজা খুলে দিলে তরুণী চিৎকার শুরু করে। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে তরুণীর পরিবার ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আসছেন ফাহমিদুলও
ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করবে সরকার
বড় জয়ে শিরোপার আরও কাছে মোহামেডান