পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ই-ভিসা চালুর উদ্যোগ

আপডেট : ১৭ মে ২০২৫, ০৪:২২ এএম

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, পাকিস্তানিদের জন্য বাংলাদেশ ভিসা সহজ করে দিয়েছে। এখন তাদের জন্য ই-ভিসা চালুর কাজ চলছে। গতকাল শুক্রবার লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই)-তে এক আলোচনায় তিনি এ তথ্য জানান। হাইকমিশনার বলেন, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সাংস্কৃতিক আদান-প্রদান আরও সহজ করতে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে।

হাইকমিশনার আরও বলেন, দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে নিয়মিত বৈঠকের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো উচিত। বাণিজ্যিক সম্ভাবনার ক্ষেত্রগুলো চিহ্নিত করে আরও গভীর সহযোগিতা গড়ে তোলা এখন সময়ের দাবি। বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই জটিল ইতিহাসের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বেশ সময় নিয়ে পুনঃপ্রতিষ্ঠা পায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের খাতে দুই দেশই কিছুটা উষ্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে।

বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানিদের জন্য ই-ভিসা চালুর উদ্যোগ শুধু ভ্রমণ নয়, বরং রাজনৈতিক নমনীয়তা ও অর্থনৈতিক সংযোগ বৃদ্ধিরও প্রতিফলন। দীর্ঘস্থায়ী উত্তেজনার পর এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক কূটনীতিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত