বিদেশি নাগরিকত্ব ইস্যুতে যা বললেন নিরাপত্তা উপদেষ্টা

আপডেট : ১৮ মে ২০২৫, ০৫:৫১ পিএম

বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার যে অধিকার রয়েছে তা পূর্ণাঙ্গরূপে ভোগ করতে প্রস্তুত রয়েছি বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

সম্প্রতি বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা খলিলুর রহমানকে বিদেশি নাগরিক বলে অভিযোগ করার পর আজ রবিবার তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি নেতার অভিযোগের জবাবে ড. খলিলুর রহমান গণমাধ্যমকে বলেন, এই অভিযোগ প্রমাণের দায়ভার অভিযোগকারীর ওপর বর্তায়। প্রয়োজনে এটা আদালতে প্রমাণ করতে হবে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার পূর্ণাঙ্গ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি।

জানা গেছে, সম্প্রতি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একজন বিদেশি নাগরিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত