শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিএনপি ঘনিষ্ঠ শিক্ষকদের সংগঠন সাদা দলের ২১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কীটতত্ত্ব বিভাগের শিক্ষক ড. মোছাঃ নূর মহল আখতার বানু।
শেকৃবি সাদা দলের এক কার্যনির্বাহী সভায় নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়ে বিস্তারিত জানানো হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন কৃষি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. মিজানুর রহমান সরকার এবং এগ্রিকালচারাল বোটানি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব ইসলাম।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি পরিসংখ্যান বিভাগের প্রফেসর মো. আব্দুল লতিফ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আশরাফী হোসেন এবং উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন।
আজ নগরভবন ব্লকেড ইশরাক সমর্থকদের