ভোটকেন্দ্র স্থাপন ও আচরণবিধি নিয়ে ইসির বৈঠক আজ

আপডেট : ২১ মে ২০২৫, ০৯:১৪ এএম

আগামী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২১ মে) ‘পঞ্চম কমিশন সভায় এ নিয়ে আলোচনা করা হবে।

মঙ্গলবার (২০ মে) ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫, সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং বিবিধ বিষয় নিয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আচরণবিধিতে বেশ কিছু বিষয় নতুন করে সংযোজন করতে চাচ্ছে ইসি। এ ছাড়া ভোটকেন্দ্র স্থাপনেও ইসি কর্মকর্তাদের এখতিয়ার বাড়াতে চায় সংস্থাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত