কথা ছিল পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি ‘প্রস্তুতি সিরিজ’ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারতে হারতে জিতে গেছে লিটন দাসের দল। পরের ম্যাচ তো দুইশতাধিক রান করেও জিততে পারেনি! আজ বুধবার সিরিজের তৃতীয় ম্যাচ তাই লিটনদের জন্য মান বাঁচানোর মিশন।
শারজায় বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি। শুরুতে এটা দুই ম্যাচের সিরিজ ছিল। কিন্তু পাকিস্তান সিরিজ পিছিয়ে যাওয়ায় বাড়তি কদিন থাকবে হবে দুবাইতে। তাই দুই বোর্ডের আলোচনায় আমিরাতের বিপক্ষে এক ম্যাচ বাড়ানো হয়। এখন এই ম্যাচই লিটনদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রথম দুই ম্যাচে দলের বাজে পারফর্মেন্স দেখে শেষ ম্যাচ জেতার ভরসা পাচ্ছেন না সমর্থকেরা।
পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, বিশ্বের কোনো সৌখিন দলও এখন বাংলাদেশকে হারিয়ে দিতে পারে! শত চেষ্টা করেও যেন লিটনরা টি-টোয়েন্টিতে অভ্যস্ত হতে পারছেন না। আইসিসি সহযোগি সদস্য দেশের মধ্যে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড বাংলাদেশকে একাধিকবার হারিয়েছে। হংকংয়ের কাছে তো ঘরের মাঠেই হারতে হয়েছে! এবার না আবার আরব আমিরাতের কাছে সিরিজ হারতে হয়! লিটনরা পারবেন তো মান বাঁচাতে?
বাংলাদেশের বিপক্ষে বাদ বাবর-রিজওয়ান-আফ্রিদি; আছেন ‘ছক্কা মেশিন’
চেন্নাইকে হারিয়ে ধোনির পা ছুঁয়ে প্রণাম বৈভব সূর্যবংশীর