খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক

আপডেট : ২১ মে ২০২৫, ০৩:১৩ পিএম

খুলনায় পাঁচ লাখ টাকার জাল নোটসহ খোরশেদ আলম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২১ মে) বেলা পৌনে ১১টার দিকে তাকে নগরীর সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে আটক করা হয়েছে। আটক ওই যুবক সুনামগঞ্জ জেলার বিশ্রামপুর উপজেলার মাজেরট্যাক এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে।   

লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. ইউসুফ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জাল টাকার একটি চালান অন্য জেলা থেকে খুলনায় আসছে। এমন সংবাদ পেয়ে পুলিশ সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোস্ট বসান। তারা ঢাকা থেকে খুলনাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসে অভিযান চালায়। ওই পরিবহনের একটি আসনে বসা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় তার দেহ এবং সাথে থাকা ব্যাগটি তল্লাশি করে। এ সময় পুলিশ তার কাছে থাকা ব্যাগ থেকে ৫০০ টাকা নোটের ১০টি বান্ডিল উদ্ধার করে। পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সেগুলো জাল টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত